ডাঃ সাকিনা আক্তার
সিনিয়র ডেন্টাল সার্জন — সাকিনা’স ডেন্টাল সেন্স, কুমিল্লা
ডাঃ সাকিনা আক্তার
সাকিনা’স ডেন্টাল সেন্স, কুমিল্লা
বিডিএস (ঢাকা) | বিসিএস (স্বাস্থ্য) — সিনিয়র ডেন্টাল সার্জন
ডাঃ সাকিনা আক্তার কুমিল্লার একজন অভিজ্ঞ, দক্ষ ও বিশ্বস্ত ডেন্টাল সার্জন। তিনি কুমিল্লারই কৃতি সন্তান। 1981 সালের মে মাসে কুমিল্লার কান্দিরপাড়ে তাঁর জন্মগ্রহণ।
তিনি 1996 সালে কুমিল্লার আওয়ার লেডি অব ফাতিমা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং 1998 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে 2005 সালে বিডিএস ডিগ্রি অর্জন করেন।
2010 সালে 28তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন এবং বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর আউটডোর বিভাগে সিনিয়র ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন।
সরকারি দায়িত্বের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত “সাকিনা’স ডেন্টাল সেন্স”-এ সুনামের সাথে বেসরকারি সেবা প্রদান করে আসছেন।
রোগীদের প্রতি আন্তরিকতা, দক্ষতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতির সমন্বয়ে তিনি ইতোমধ্যে একটি আস্থার নাম হয়ে উঠেছেন।